• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০১:১৪ পি.এম.
র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী। ছবি: ভিওডি বাংলা
র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী। ছবি: ভিওডি বাংলা

মাদকের টাকা না পেয়ে গাজীপুরের শ্রীপুরে আট বছরের মেয়ে ও পাঁচ বছরের ছেলের সামনে স্ত্রী নাসিমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সাইদুল ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

মঙ্গলবার  (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ জুলাই ভোর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা এলাকায় মাদকসেবী স্বামী সাইদুল ইসলামের ছুরিকাঘাতে তার স্ত্রী নাসিমা আক্তার নিহত হন। নিহত নাসিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনগ্রামের আব্দুল মান্নানের মেয়ে। অপরদিকে অভিযুক্ত সাইদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গর্দাপাড়া গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, নাসিমা ও সাইদুল তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। নাসিমা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের বরাতে র‍্যাব জানায়, সাইদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতেন না। নেশার টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন, যা নিয়ে তাদের মধ্যে নিয়মিত পারিবারিক কলহ হতো।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রোববার (১২ জুলাই) নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পান। সেদিন রাতেই সাইদুল তার কাছে তিন হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাইদুল ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। এ সময় তাদের আট বছরের মেয়ে সামিয়া ও পাঁচ বছরের ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল এবং তাদের সামনেই এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।

র‍্যাব-১ এর অধিনায়ক আরও জানান, ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে ট্র্যাক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় বগুড়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এম আই/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দপ্তর পেলেন পদোন্নতি পাওয়া ১০১ যুগ্ম সচিব
দপ্তর পেলেন পদোন্নতি পাওয়া ১০১ যুগ্ম সচিব
হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী