• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গোবিন্দগঞ্জে গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আজ (রবিবার) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) অনিমা রায়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদিউজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে ঢাকাগামী হক এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব ১৪-৪৫০৪) নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে 

ইশ্বরদী থানার গোপালপুর গ্রামের শফিকুল মন্ডলের স্ত্রী রেখা (৪৫) ও পুরাতন ইশ্বরদী থানার শামীম প্রামানিকের স্ত্রী রুবিনা বেগম( ৪০)নামের দুই নারীর কাছে থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই নারী মাদক কারবারিকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার