• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জনগণকে সঙ্গে নিয়েই প্রকৃত পরিবর্তন : আমিনুল হক

   ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পি.এম.
খাল পরিষ্কার কর্মসূচিতে আমিনুল হক। ছবি: সংগৃহীত

একা দেশের পরিবর্তন সম্ভব নয়, তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে প্রকৃত পরিবর্তন আনা যায়—এমন মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আমিনুল হক।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে পল্লবী থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্থানীয় প্যারিস রোডের পাশের খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “জনগণের রাজনীতি করে বিএনপি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা তাদের সমস্যা সমাধান করব। খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে। আমি চাই আমার এলাকাকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে।”

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনকল্যাণে রাজনীতি করতে হলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি।”

খাল পরিষ্কার অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আশা করা যায়, এ কার্যক্রম এলাকাজুড়ে ইতিবাচক পরিবর্তন আনবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের