• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে সারের দাম বেশী রাখায় সাব ডিলারের অর্থদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে ইউরিয়া সার সরকার নির্ধারীত দামের বেশী বিক্রি করায় আব্দুস ছামাদ নামের এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট শিব্বির আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত এ  অর্থদন্ড দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

এর আগে সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার ক্রয় করতে আসলে গাবতলা বাজারের সাব ডিলার ও সাহাজাদী ট্রেডার্স এর মালিক সরকারের বেঁধে দেয়া দাম ১৩শ ৫০ টাকার পরিবর্তে ১ বস্তা (৫০কেজি) ইউরিয়া সার ১৮শ টাকা রাখেন। দাম বেশী রাখায় উপস্থিত অন্যান্য কৃষকের সাথে ডিলারের লোকজনের সাথে বাক-বিতন্ডা বাঁধে। পরে কচাকাটা থানার পুলিশ এসে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ইউনিয়নটির উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশী রাখার প্রমান পান। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসলে দুপরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানা,উপজেলায় পরযাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। এর প্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক সাবডিলারকে অর্থদন্ড দেয়া হয়েছে

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার