• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে জেলা প্রশাসক

গাইবান্ধা প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেছেন, দেশের জন্য শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ছাত্র হলেই হবে না, তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাদেরকে সব ধরনের অন্যায় থেকে দূরে থাকতে হবে। 

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং ও স্মার্ট ফোনের অপব্যবহার রোধে এসো মিলি জীবনের জয়গানে শীর্ষক শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এসব কথা বলেন।  গাইবান্ধা শিক্ষার্থী সমন্বয় কমিটি সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছিল আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনা। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হওয়ারও আহবান জানান। 

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সমন্বয়কারী সাংবাদিক ময়নুল ইসলাম। গাইবান্ধা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোছা. নাছিমা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সাংবাদিক রজতকান্তি বর্মন, নারী নেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, শিক্ষার্থী মাহাবিন মনোয়ারা চৌধুরী, নূরছানা, শারমিন খাতুন, খাদিজা আক্তার ও হুমায়রা হোসেন। অনুষ্ঠান উপস্থাপন করেন সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তার। বক্তারা শিক্ষার্থীদের উপদেশমূলক বক্তব্য দেন।  

অনুষ্ঠানে গাইবান্ধা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার দারিয়াপুর কিয়ামতউল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এতে উল্লেখযোগ্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানকে রাঙিয়ে তোলে। শেষে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার