• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত হঠাৎ ব্রেন স্ট্রোকের শিকার

বিনোদন ডেস্ক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পি.এম.
কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত সম্প্রতি হঠাৎ ব্রেন স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৪ সেপ্টেম্বর)। বাড়িতে টিভি দেখার সময় আচমকা শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেন তার স্বামী, পরিচালক ইন্দ্রনীল মল্লিক। পরবর্তীতে জানা যায়, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের (Brain Hemorrhage) কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন।

অভিনেত্রী তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার (৭ সেপ্টেম্বর) তিনি বাড়ি ফিরেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত ১৫ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ।

সায়ন্তনী হাসপাতাল থেকে ফিরে ইনস্টাগ্রামে স্বামীকে উদ্দেশ্য করে লিখেছেন, “তোমাকে ছাড়া বাঁচা সম্ভব হতো না।” এই পোস্টে দেখা যায়, তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন।

সায়ন্তনীর শেষ কাজ ছিল জনপ্রিয় টিভি সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’, যা সম্প্রতি শেষ হয়েছে। অভিনেত্রী বর্তমানে ছুটিতে আছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে সায়ন্তনী ও ইন্দ্রনীল বিয়ে করেছেন। ইন্দ্রনীলের এটি দ্বিতীয় বিবাহ; এর আগে ২০১৬ সালে তিনি অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’