• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নুরাল পাগলার দরবারে হামলায় ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রাসেল মোল্লা (২৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মো. আজাদ মোল্লার ছেলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতেই নিহতের বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে আব্দুল লাতিফ (৪২) ও মো. রঞ্জু (৪০) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদী হয়ে সাড়ে তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করেন। এতে ইতোমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, “রাসেলের বাবার দায়ের করা মামলায় নতুন করে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে দুই মামলায় এখন পর্যন্ত মোট ১৮ জন গ্রেপ্তার হলো। পূর্বের মামলার অনেক আসামিকেই নতুন মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, গত শুক্রবার দরবারে হামলার সময় রাসেল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে ফের হামলার শিকার হন। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী