• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভয়াবহ দুর্ঘটনায় লাইটম্যান সহকারীর হাত কাটা

বিনোদন ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পি.এম.
রবিন-ছবি সংগৃহীত

ইউটিউব চ্যানেল প্রাঙ্ক কিং-এর একটি নাটকের শুটিংয়ের জন্য গত শুক্রবার ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়ার পথে লাইট ও জেনারেটরবাহী পিকআপ ভ্যান সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হন অন্তত পাঁচজন।

আহতদের মধ্যে আছেন লাইট সহকারী রবিন, শাহাদাত, হৃদয়, পিকআপ চালক ইব্রাহীম ও জেনারেটর অপারেটর আবদুর রাজ্জাক। তাদের মধ্যে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন রবিন ও হৃদয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত রবিনের বাঁ হাত অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়েছে। এছাড়া তার একটি পা-ও ঝুঁকিতে রয়েছে। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে হৃদয়ের চোয়ালে মারাত্মক আঘাত লেগেছে এবং তার পাঁচটি দাঁত পড়ে গেছে। বাকিরাও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রবিন জানান, শুটিং ইউনিটের আলাদা গাড়ি থাকা সত্ত্বেও তাকে জেনারেটরবাহী পিকআপে যেতে বাধ্য করা হয়। ভোর ৪টায় ঢাকা থেকে রওনা দেওয়ার পর সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার এলাকায় একটি লরিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় দায় স্বীকার করেননি প্রাঙ্ক কিং-এর প্রতিষ্ঠাতা ও নাট্যনির্মাতা আর্থিক সজীব। তিনি দুর্ঘটনার জন্য দায়ী করেছেন লাইট হাউস কর্তৃপক্ষকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’