• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

বাগেরহাট প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগম। অন্যদিকে, জন্ম থেকেই প্রতিবন্ধী একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা এই পরিবার। সম্প্রতি এমন খবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি‘তে পরিবেশন হয়।
 
এই অসহায়ত্বের খবর লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দৃষ্টিগোচর হবার পর ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে (০৯ সেপ্টেম্বর ২০২৫) ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে ফকিরহাটের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের বাড়িতে পাঠান তারেক রহমান। এসময় প্রতিনিধি দলটি অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি গোলাম মোস্তফা শেখের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। 

প্রতিনিধি দলে ছিলেন— বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল ইসলাম গোরা ও সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিম, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরু ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। 

প্রসঙ্গত, বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্ট খামার গ্রামের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখ ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান চালালেও সংসারের খরচই কোনোভাবে মেটে না। অথচ সংসারে আছে জন্ম থেকেই শয্যাশায়ী প্রতিবন্ধী ছেলে আব্দুল্লাহ শেখ, আর এখন ক্যান্সারে আক্রান্ত স্ত্রী শাহিনা বেগম। স্ত্রীর চিকিৎসার জন্য ইতোমধ্যে শেষ সম্বল বসতবাড়ির অর্ধেক জমিও বিক্রি করেছেন তিনি। ধার-দেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও এখন আর অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। 

অতঃপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিলেন। আর এই আর্থিক সহায়তা আজকে ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগমের হাতে তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

গোলাম মোস্তফা শেখের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এসেছি। একটি বেসরকারি টেলিভিশনের খবরে গোলাম মোস্তফা শেখের কষ্টের কথা জেনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। অসহায় এই পরিবারটির প্রত্যাশা অনুযায়ী আর্থিক সহায়তা দিয়েছেন তারেক রহমান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের