• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সিঙ্গাপুরকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পি.এম.
সিঙ্গাপুরের বিপক্ষে গোল উদযাপন করছেন ফাহমিদুল। ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায়ের পথে থাকা বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে। এই ম্যাচে গোল করেছেন ফাহমিদুল ইসলাম, মহসিন আহমেদ, আল আমিন এবং শেখ মোরসালিন।  

মঙ্গলবার (৯ আগস্ট) ভিয়েতনামে সিঙ্গাপুরকে ৪-১ গোলে জয়লাভ করেছে বাংলাদেশ। এই ম্যাচে একটি করে গোল করেছেন ফাহমিদুল, মহসিন আহমেদ, আল আমিন ও শেখ মোরসালিন।

এদিন ম্যাচের প্রথমার্ধ কোনও গোল হয়নি। বিরতির পর ফাহামিদুল ইসলাম নামলে আক্রমণে ধার বাড়ে। শেষ ২০ মিনিটে হয়েছে ৫ টি গোল! ৭০ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। সতীর্থের পাসে ফাহামিদুল ইসলাম বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দৃষ্টিনন্দন গোলটি করেন। 

এ সময় ডিফেন্ডাররা চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি। দুই মিনিট পর বাংলাদেশ পায় দ্বিতীয় গোল। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে দেখেশুনে ডানপায়ের কোনাকুনি শটে আল আমিন গোলকিপারকে পরাস্ত করেন।

৮০ মিনিটে মহসিন আহমেদ বক্সে ঢুকে ফাঁকা পোস্টে তৃতীয় গোল করে বাংলাদেশকে আরও এগিয়ে নেন। ৮২ মিনিটে চতুর্থ গোল পায় বাংলাদেশ। এক ডিফেন্ডারকে কাটিয়ে শেখ মোরসালিন বক্সের বাইর থেকে দারুণ এক শটে জাল কাঁপান। যোগ করা সময়ে খাইরিন নাদিম শোধ দেন এক গোল। তার পরেও ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই টুর্নামেন্টের বিগত দুই আসরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। জয় তো দূরের কথা গোল পায়নি। আজকের জয়টি অনেক দিন পর এসেছে। বাফুফের প্রত্যাশা ছিল এবার বাংলাদেশ এএফসি’র মূল আসরে খেলবে। 

গত দুই আসরে বাংলাদেশ এই টুর্নামেন্টে কোনো জয় পায়নি। আজকের জয়ের মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশ একটি জয় অর্জন করলো। বাফুফের প্রত্যাশা ছিল এএফসির মূল আসরে খেলতে পারা, তাই এবার প্রথমবারের মতো ২৩ সদস্যের দলকে বাহরাইনে পাঠানো হয়েছিল। যদিও প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখা যায়নি, শেষ ম্যাচের এই জয় দলের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!