• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ মুজিব বাহিনী ছিল ‘ফ্রিডম ফাইটারস গ্রুপ উইথ পলিটিক্স’: ফজলুর রহমান

ছাত্রদল সভাপতির অভিযোগ ঢাবি ঘিরে জামায়াত-শিবিরের অবস্থান

নিজস্ব প্রতিবেদক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত-শিবিরের নেতাকর্মী অবস্থান করছেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ডাকসু নির্বাচনের ভোট গণনার সময় এ অভিযোগ দেন।

তিনি বলেন, ‘আমরা দুপুর থেকে জানতে পেরেছি, জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্নারে অবস্থান নিয়েছেন। তাদের অবশ্যই নাশকতা কিংবা ষড়যন্ত্র বা কোনো উদ্দেশ্য রয়েছে।

এটা তো জামায়াত-শিবিরের ভোটিং না। আমরা যদিও জানতে পেরেছি, টিএসসিতে ভোট দিতে এসে গুপ্ত সংগঠন, অর্থাৎ জামায়াতের কেউ ধরা পড়েছেন এবং দেখলাম, বাগছাসের কেউ কেউ তাদের পাকড়াও করেছে। এ রকম বেশ কিছু অভিযোগ আগে থেকে ছিল।’ 

তিনি আরো বলেন, ‘আমরা দুপুর থেকে দেখেছি, জামায়াত-শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছে।

আমরা ঢাবি প্রশাসনের কাছে জবাব চাই, তারা কেমন ধরনের নিরাপত্তার বলয় তৈরি করেছে যেখানে দুপুরের পর থেকে জামায়াত-শিবিরের লোকজন চারপাশে অবস্থান নিয়েছে।’ 
বিষয়টি প্রক্টরকে জানানো হয়েছে উল্লেখ করে রাকিব বলেন, ‘আমি প্রক্টর স্যারকে জানালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চারপাশে লোকজন আছে কি না? এত বড় জমায়েতের তিনি না জানলে বিষয়টি খুবই দুঃখজনক।’ 

ছাত্রদল সভাপতি বলেন, ‘এখানে যদি সাংঘর্ষিক কিছু হয় তাহলে আপনাকে ও ভিসি স্যারকে দায়িত্ব নিতে হবে। আমরা ভিসি স্যারের সাথে সাক্ষাৎ করতে চাই।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
শিক্ষার্থীদের জীবন আগে, পরীক্ষা পরে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ
ফাইল ছবি
শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের