• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৪টায় জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।

র‌্যালিটি শহরের ফায়ার সার্ভিস চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুফ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, সদস্য অনিকা দাসসহ জেলা, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া রাজাপুর উপজেলা সভানেত্রী মাহমুদা বেগম, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দও র‌্যালিতে যোগ দেন। তাদের অংশগ্রহণে শোভাযাত্রা আরও বর্ণাঢ্য হয়ে ওঠে।

নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আরও জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী