• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে বিজিবি'র অভিযানে ২ কোটি টাকার মাদক জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে গত এক সপ্তাহে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে কুড়িগ্রামে ২২ বিজিবি। এ এঘটনায় ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে  বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি।

আটককৃত ব্যক্তিদ্বয় হচ্ছেন জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের  বাচ্চু রহমানের পুত্র মমিনুল ইসলাম (২৪)। অপরজন একই উপজেলার  কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার পুত্র  মোঃ হুমায়ুন কবির (২০)।

কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদী পশু (গরু ও মহিষ)-১২৫ টি,ভারতীয় মদ-৬৩৫ বোতল,

গাঁজা-১৪৫ কেজি,ইয়াবা ট্যাবলেট-৭৭২ পিস,জিরা-৫৫৯ কেজি, চিনি-১৯০ কেজি, কমপ্লিট ড্রেস-৪৯৬পিস,

ভারতীয়-৭৯ হাজার রুপি,চকলেট বাজি-৪৫হাজার১৫০ পিস,কসমেটিকস আইটেম-বিভিন্ন প্রকার ক্রীম, তৈল, শ্যাম্পু।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী