• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) যাত্রা করেন। দলে রয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম।

সফরের সময় তারা টোকিও ও ওসাকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং দলের সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

এর আগে, গত ২২ আগস্ট তিন দিনের সফরে মালয়েশিয়া যান দলের শীর্ষ নেতৃত্ব। এরপর ২৬ আগস্ট চার দিনের জন্য চীন সফরে যান তারা। এই দুই সফরের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি এবার জাপান সফরে অংশ নেননি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের