• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাঁশখালীতে লবণের মাঠ দখল নিয়ে গোলাগুলি, ৪জন আহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লবণ মাঠ দখলকে কেন্দ্র করে স্থানীয়দের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেওয়া হয়।

আহতরা হলেন- আব্দু রহিম (৪০), মহিব্বুল্লাহ (৫০), আলি হোছেন (২৫) ও জাফর আহমদ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লবণের মাঠ নিয়ে উত্তর সরল নতুন বাজার এলাকায় কবির গ্রুপ ও মালেক গ্রুপের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরেই সন্ধ্যা সাড়ে ৭ টায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এখনো স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। পুরো এলাকাতেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘লবণের মাঠ নিয়ে দুপক্ষের মধ্যে আগে থেকে বিরোধ আছে। সেটা নিয়ে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে আছেন। এখনো পর্যন্ত উভয়পক্ষের কেউ অভিযোগ করেনি, অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার