• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘শক্তি দিয়ে ভোট আদায়ের দিন শেষ’ : জামায়াত নেতা মাসুদ

বাউফল (পটুয়াখালি)  প্রতিনিধি    ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পি.এম.
ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শক্তি ও জোর করে ভোট আদায়ের দিন শেষ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনই এর প্রমাণ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর বাউফলের কাগুজিরপুল এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ইবনেসিনা প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজের নির্বাচনী এলাকা প্রসঙ্গে তিনি বলেন, “বাউফল উপজেলাতেও আমি অনুরোধ করব, কেউ শক্তি দেখাতে যাবেন না। শক্তি দিয়ে মাটি দখল করা যায়, কিন্তু মানুষের অন্তর দখল করা যায় না। এর প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। এর আরেকটি প্রমাণ হবে বাউফল।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। আমরা জানি, ২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে শুধু সরকার পরিবর্তন হয়নি, তাদের পালিয়ে যেতে হয়েছে। এরকম কোনো ফ্যাসিবাদ আবার সৃষ্টি হোক, তা চাই না।”

বিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের