• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

লন্ড‌নে মাহফুজ আলমের অনুষ্ঠানে আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) খালিলি লেকচার থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানকে ঘিরে বাইরে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করছেন। তবে গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক নাওমি হোসেন। এতে বক্তব্য দেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মাহফুজ আলম। আলোচনায় উঠে আসে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিক।

বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, উপদেষ্টা মাহফুজ আলম দিনটিতে লন্ডনে দুটি অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে সোয়াসে প্রথম অনুষ্ঠানটিতে যোগ দিতে গেলে বাইরে ১৮ জন আওয়ামী লীগ কর্মী স্লোগান দেন। তবে অনুষ্ঠানস্থলে প্রবেশে কোনো সমস্যা হয়নি। সোয়াস কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তারা নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন। পরে হাইকমিশনের দুটি খালি গাড়ির ওপর আবারও ডিম নিক্ষেপ ও রাস্তা অবরোধের চেষ্টা করে কয়েকজন বিক্ষোভকারী। পুলিশ তাদের সরিয়ে দেয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা সার্বক্ষণিকভাবে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিত করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের