• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

বিনোদন ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এ.এম.
বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন-ছবি সংগৃহীত

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার সন্তান ও অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুকে এক পোস্টে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, ‘আম্মা আজ রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ আম্মার সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন তাকে ডায়ালিসিস করতে হতো। গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালিসিসের জন্য তাকে রাজধানীর মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। গত বুধবার অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফরিদা পারভীন বাংলাদেশের লোকসংগীত, বিশেষ করে লালনগীতি পরিবেশনার জন্য সর্বজনবিদিত ছিলেন। তার মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’