• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আশুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সন্ধ্যায় দিকে আশুগঞ্জ থানার একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়ে এক মাদক কারবারী। পরে তার হেফাজত থেকে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ শহিদ মিয়া (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর থানাধীন হাজিরগল (মাইজকাপন) এলাকার বাসিন্দা এবং পিতা মোঃ কামাল মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে একজন মাদক কারবারীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার