• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সচিবালয়ে এখনও আ’ লীগের প্রেতাত্মা রয়েছে: ফারুক

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছবি-সংগৃহীত

সচিবালয়ে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে উল্লেখ করে সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যারা বানচাল করার চেষ্টা করছে তারা বাংলাদেশ সচিবালয়ে অবস্থান করেছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত, ভারতের কালো থাবা ও জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে এসব বলেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ।

জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশকে ভারতের কাছে নতিস্বীকার করে রেখেছিলো পতিত শেখ হাসিনার সরকার। ১৬ বছর আমাদের কথা বলতে দেয়া হয়নি। 

তিনি যোগ করেন, লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা আয়না ঘরে হারুন, বিপ্লবের কাছে নির্যাতিত হয়েছে। পতিত সরকার গোপনে চুক্তি করেছে ভারতের সাথে। মংলা, চট্টগ্রাম, ট্রানজিট এসবই ছিলো ষড়যন্ত্রের অংশীদার। 

সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ভন্ডুল করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে, সেই সাথে সংস্কারে ও নানাভাবে বিএনপিকে চাপে ফেলা হচ্ছে।  

আলোচনা দীর্ঘ না করে অতি দ্রুত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বানও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের