• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অগ্রণী এসএমই রাজবাড়ী শাখা কার্যালয়ে আয়োজন করা হয় গ্রাহক সেবা পক্ষের বিশেষ অনুষ্ঠান।

“তরুণ প্রজন্মের জয় হোক, বাংলাদেশের জয় হোক” এই শ্লোগানকে সামনে রেখে অগ্রণী ব্যাংক পিএলসি’র মালিকানাধীন অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড, রাজবাড়ী শাখা এ আয়োজন করে।

শাখা ব্যবস্থাপক সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন। শাখার দ্বিতীয় কর্মকর্তা আল মামুন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই দেশের প্রাণশক্তি। তাদের উদ্যম, জ্ঞান ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই গড়ে তোলা সম্ভব উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। তরুণদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

তরুণ উদ্যোক্তা উজ্জ্বল মাহমুদ অন্তর বলেন, “এই উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্যের প্রকাশ ঘটানো হয়েছে, সহযোগিতার মনোভাব ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের সম্পদে পরিণত হতে উদ্বুদ্ধ হয়েছি।”

শাখা ব্যবস্থাপক সেলিম খান বলেন, “অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি শুধু আর্থিক খাতে নয়, সমাজ ও দেশের অগ্রগতিতেও তরুণদের পাশে থাকবে। এই আয়োজন তরুণদের নতুন অনুপ্রেরণা যোগাবে।”

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা এবং প্রাণবন্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী