• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডিমলায় মোবাইল কোর্ট

মিনি পেট্রোল পাম্পে জরিমানা ও বন্ধের নির্দেশ

নীলফামারী প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর ডিমলা উপজেলায় জননিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ) ডিমলা সদর ইউনিয়ন ও খগাখড়িবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। কোর্ট পরিচালনায় সহযোগিতা করে ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম।

অভিযানে প্রথমে ডিমলা সদর ইউনিয়নে বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর আওতায় সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে খগাখড়িবাড়ি ইউনিয়নে অত্যন্ত বিপদজনকভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা ও জনসাধারণের নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় একটি পাম্প বন্ধের নির্দেশ প্রদান করা হয়। একই ইউনিয়নে রাস্তায় জায়গা দখল করে ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনার অপরাধে দুই ব্যবসায়ীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রওশন কবির বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে বিপদজনক ব্যবসা পরিচালনা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

নীলফামারী জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার