• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এশিয়া কাপে বাংলাদেশের বাঁচা মরার লড়াই আজ

স্পোর্টস ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্য নিয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপের চলমান আসর শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। শ্রীলঙ্কার কাছে হারে ৬ উইকেটে।

আসরে ২ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহে আছে ২ পয়েন্ট। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। আর সেটি করতে ব্যর্থ হলে চলমান এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজবে টাইগারদের।

২০১৪ সালে মিরপুরে সহযোগী দেশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের সূত্রপাত হয় বাংলাদেশের। ১১ বছর পেরিয়ে এখন সেই লড়াইয়ে ১২ ম্যাচের ৭টিতেই জিতে বড় ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। এর মধ্যে সব সংস্করণেই আফগানিস্তানের বিপক্ষে এমন কিছু হারের সাক্ষী বাংলাদেশ হয়েছে, যা বেদনা বাড়িয়েছে কয়েকগুণ।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। তার আজ একাদশে ফেরা নিশ্চিতই বলা চলে। ফলে একাদশ থেকে ছিটকে যেতে পারেন শরিফুল। চার নম্বর জায়গা নিয়ে আছে আলোচনা। টানা ব্যর্থতার বৃত্তে আটকা তাওহীদ হৃদয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৪ ইনিংসে ফিফটি নেই তার। হৃদয়ের পরিবর্তে একাদশে দেখা মিলতে পারে সাইফ হাসানের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা