• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দৌলতদিয়ার ঘাটে ৩ কিলোমিটার এলাকায় যানজট

রাজবাড়ী প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এর সঙ্গে নদীতে প্রবল স্রোত এবং ঘাট সংকটের কারণে ফেরি পারাপারে বিলম্ব হচ্ছে। ফলে মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট থেকে মহাসড়ক পর্যন্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকার। নদীতে প্রবল স্রোতের কারণে ফেরিগুলোকে পার হতে দ্বিগুণ সময় লাগছে। দীর্ঘ অপেক্ষায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়স্ক যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন,“ফরিদপুরে চলমান আন্দোলনের কারণে ঘাট এলাকায় যানবাহনের সারি বেড়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে একটি মাত্র ফেরিঘাট সচল রয়েছে। অন্য ঘাটগুলো সচল করতে কাজ চলছে। এ নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলে ১০টি ফেরি চলাচল করছে, এগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার