• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নীলফামারী প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে নীলফামারী সদরের দোনদরী সর্দারপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল  এ অভিযান চালায়। নারী পুলিশের সহায়তায় তল্লাশির সময় লিপি বেগমের কোমরে গোজা অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অপর আসামি মোঃ হানিফের পাঞ্জাবীর ডান পকেট থেকে আরও ১৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সর্বমোট ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মোছাঃ লিপি বেগম (৩০), স্বামী মোঃ হানিফ, দোনদরী সর্দারপাড়া,দুহলী, সদর নীলফামারী। মোঃ হানিফ (৪২), পিতা-মৃত হেলাল, ফকিরপাড়া, বড়খাতা, হাতিবান্ধা, লালমনিরহাট।

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন জানায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নীলফামারী থানায় মামলা নং-১৯, জিআর-২৮৪/২০২৫, তারিখ- ১৫/০৯/২০২৫ খ্রিঃ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশের কর্মকর্তা আরও জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার