• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ম্যানিলায় যাচ্ছেন আকসা

বিনোদন ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পি.এম.
‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ চ্যাম্পিয়ন আলফী আলমগীর আকসা। সংগৃহীত ছবি

‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে তিনি এই শিরোপা অর্জন করেন।

আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আকসা।

১৩ সেপ্টেম্বর আয়োজিত গ্র্যান্ড গালা অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় বিজয়ী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, রুনা খান, কুসুম শিকদার, নির্মাতা সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন।

প্রতিযোগিতায় আলফী আলমগীর আকসা

প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া, দ্বিতীয় রানার্সআপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা।

বিচারক প্যানেলে ছিলেন আবদুল আজিজ, অপু বিশ্বাস, ইভান শাহরিয়ার সোহাগ, রয়া চৌধুরীসহ আরও অনেকে।

আলফী আলমগীর আকসা

আইইউবি-তে আইন বিষয়ে অনার্স করছেন আকসা। পাশাপাশি তিনি বুলবুল ললিতকলা অ্যাকাডেমিতে নাচ শিখেছেন এবং বিজ্ঞাপনের মডেল হয়েছেন। তিনি জানান, ভবিষ্যতে অভিনয়ে কাজ করার ইচ্ছা রয়েছে এবং সমাজের বিধবা নারী ও অনাথ শিশুদের কল্যাণে কাজ করতে চান।

আকসা ইতোমধ্যে আরশ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারিত হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’