• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রামগতিতে অনৈতিক কাজে ধরা পড়া বিএনপি নেতা বহিষ্কার

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পি.এম.
বিএনপি নেতা গোলাম সারোয়ার। ছবি: ভিওডি বাংলা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরকীয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়া বিএনপি নেতা গোলাম সারোয়ার কে দল থেকে বহিষ্কার করা হয়। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত সারোয়ার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

স্থানীয় সূত্র জানায়, রোববার (১৪) সেপ্টেম্বর নিজ এলাকায় একটি ঘরে পরকীয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন। ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিএনপি নেতা সিরাজ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারোয়ারের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ জনিত অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে দলের সম্মানহানি হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয় এবং দলীয় সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কারের অনুলিপিটি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশারাফ উদ্দিন মিজান, জেলা বিএনপি, রামগতি থানা ও রামগতি প্রেস ক্লাবকে দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার