• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

পাবনা-১ আসন পুনর্বহালের নামে অরাজকতা চলছে : জামায়াত

পাবনা প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনা-১ আসন আগের সীমানা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জন ও ভাই আব্দুল বাতেন এর ইন্ধনে তৃতীয় পক্ষ অরাজকতা করছে বলে দাবি করেছে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামী।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান বলেন, ইতোপূর্বে সাঁথিয়ার আলোচিত চতুরহাট কেটে নিয়ে বেড়ার মধ্যে নিয়ে যে সুবিধা নিয়েছে, সেই সুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে তারা আন্দোলন করছে। এছাড়াও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার, বিশেষ করে তার ছেলে আসিফ শামস রঞ্জন ও ভাই আব্দুল বাতেন লোক ভাড়া করে ও আর্থিকভাবে ইন্ধন দিয়ে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে এই অরাজকতা করাচ্ছে। তারা আন্দোলনের নামে সাঁথিয়াগামী বিভিন্ন গাড়ী ভাঙচুর করছে। ড্রাইভারদের ব্যাপক মারধর করছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের শুনানিতে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন শুনানিতে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বেড়াবাসী যদি একক আসনের দাবিতে আন্দোলন করে তাহলে সাঁথিয়া জামায়াতে ইসলামী সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবে।

‎এর আগে বিকেলে সাঁথিয়া উপজেলা একক আসন হওয়াতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি উপজেলার সিএন্ডবি গোল চত্ত্বর হয়ে কাশিনাথপুর বাজার, চব্বিশ মাইল বাজার, বনগ্রাম বাজার, মাধপুর বাজার, আতাইকুলা বাজার ও ধুলাউড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর, সাঁথিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, সাঁথিয়া পৌর কর্ম পরিষদ সদস্য মাহাদি হাসান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী