• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি), কুমিল্লা সেক্টরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ১৭ সেপ্টেম্বর   রাতে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় উন্নতমানের ৩,১৭২ পিস সানগ্লাস এবং ২,২০০ পিস বাজি আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এছাড়াও এর একদিন আগে, অর্থাৎ গত ১৬ সেপ্টেম্বর  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৭৮ কেজি গাঁজা, ১৩৩ বোতল ইস্কফ এবং ৫৮ বোতল বিদেশী মদ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে কোনো ধরণের অবৈধ চোরাচালানী পণ্য বা মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য তারা সর্বদা সজাগ রয়েছে। চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার