• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছের চারা বিতরণ

কুমিল্লা প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাছ লাগান পরিবেশ বাঁচান সে স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী বনায়নের লক্ষ্যে ব্রাহ্মণপাড়া উপজেলায় চারা উত্তোলন (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে।

‎উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সামাজিক বন বিভাগে বাস্তবায়নে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বন কর্মকর্তা মো. মাহবুবুল হক।

উপস্থিত ছিলেন‎  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন, ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার (ইউনানি) ডা.  সোহেল রানা, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের আব্দুল লতিফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ পর্যায়ে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় সাড়ে তিন হাজার বিভিন্ন ফল, ঔষুধি ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে দেড় হাজার বিভিন্ন ফল, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী