• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : কফিল

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন - বাংলাদেশ হচ্ছে সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এ সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকায় অবস্থিত কুর্মিটোলা সিভিল এভিয়েশন শ্রী শ্রী সর্বজনীয় দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিশ্বকর্মা পূজা উদযাপন-২০২৫ উপলক্ষে পূজামণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কফিল উদ্দিন আহমেদ পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি পূজার আয়োজক ও স্থানীয় সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। প্রতিটি ধর্মীয় উৎসবে পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও শ্রদ্ধাবোধই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের