• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আসাদকে ক্ষমতাচ্যুত করা রাশিয়ার পরাজয় নয়: পুতিন

   ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা রাশিয়ার জন্য পরাজয় এমন ধারণাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রত্যাখ্যান করেছেন। গতকাল বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া সিরিয়ায় ‘আমাদের লক্ষ্য অর্জন করেছে’, যেখানে ৯ বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে আসাদ সরকারকে সরাসরি সামরিক সহায়তা দিতে রাশিয়া ছুটে গিয়েছিল।

রুশ বাহিনী সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য ঘাঁটিগুলোর একটি নেটওয়ার্ক থেকে পরিচালিত হয়েছিল, যা আসাদের সামরিক বাহিনীকে গৃহযুদ্ধে সুবিধা পেতে সহায়তা করেছিল।

চলতি মাসের শুরুতে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাত করার পর আসাদ রাশিয়ায় পালিয়ে যান।

পুতিন বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পের সাথে সম্ভাব্য আলোচনায় তিনি ইউক্রেনের সাথে যুদ্ধে অবসান ঘটানোর বিষয়ে ছাড় দিতে প্রস্তুত। ইউক্রেনের সাথে কোনো শর্ত ছাড়া আলোচনা শুরু করার কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি এখনো আসাদের সাথে সাক্ষাৎ করেননি, তবে তিনি তা করার পরিকল্পনা করছেন। পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে ২০১২ সালে সিরিয়ায় রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টিন টাইসের অবস্থান।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা
ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা
যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল
যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান