• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নড়াইলে সেনাবাহীনির অভিজানে অবৈধ মালামালসহ আটক ২

নড়াইল প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

নড়াইল শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারের মুদি দোকান লক্ষী ভান্ডারে অভিযান চালিয়ে মদ, বিয়ার, ধারালো অস্ত্র ও অবৈধ মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় দু’জনকে আটক করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আটটা থেকে একটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নড়াইল সেনা ক্যাম্পের সদস্যরা। এ সময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে ছিলেন।

অভিযানের খবর পেয়ে দোকান মালিক পলাশ কুন্ডু পালিয়ে গেলেও আটক করা হয়েছে দোকান কর্মচারী নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) ও বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাসকে (২১)।

মুদি দোকান লক্ষী ভান্ডারে তল্লাশি চালিয়ে তিনটি হকিস্টিক, পাঁচ বোতল বিদেশি মদ, নয়টি বিয়ার, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশি অস্ত্র এবং ৪০টি চোরাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা যায়, মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশি অস্ত্র কেনাবেচা করে আসছিলেন লক্ষী ভান্ডারের মালিক পলাশ কুন্ডু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভিওডি বাংলা-মো. মাহফুজুর রহমান /জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার