• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

সাবেক মন্ত্রী জাবেদের অর্থপাচার এজেন্ট উৎপল-আজিজ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পি.এম.
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্থপাচারে সহযোগি উৎপল পাল এবং মো. আবদুল আজিজ গ্রেপ্তার। সংগৃহীত ছবি

আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্থপাচারে সহযোগিতার অভিযোগে আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে দুদক।

 সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

দুদক সূত্র জানায়, উৎপল পাল সাবেক মন্ত্রীর বিদেশি সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এবং অর্থপাচার প্রক্রিয়ার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইলের ফরেনসিক পরীক্ষার অনুমতি চাওয়া হয়েছে। অন্যদিকে আবদুল আজিজ ছিলেন সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে।

প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা তদন্তাধীন। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে।

আদালতের আদেশে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি এবং আরও বিভিন্ন দেশে তাদের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট ও জমি ক্রোক করা হয়েছে। এছাড়া দেশে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে, যেখানে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে। একই সঙ্গে ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দ করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর আদালত তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেন।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা