• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বালিয়াকান্দিতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টা

রাজবাড়ী প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।

বালিয়াকান্দি সদর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ জানান, তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডা. মো. আব্দুস সালাম গংদের বিরুদ্ধে দেওয়ানি রিভিশন মামলা দায়ের করেন। এর আগে রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ আদালত ও দেওয়ানি আপিল নং ২৫/২০২৪-এর রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন।

গত ৪ সেপ্টেম্বর বিচারপতি মো. বশির উল্লাহর আদালতে শুনানি শেষে বিবাদীদের বিরুদ্ধে রুল জারি করা হয় এবং তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত। অর্থাৎ যে পক্ষ যে অবস্থায় ভোগদখলে আছে, সে অবস্থায়ই থাকার নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু অভিযোগ রয়েছে, বুধবার সকাল ৯টার দিকে প্রায় ১০০ জন লোক লাঠিসোটা ও ভেকু (এক্সকাভেটর) নিয়ে এসে দোকানের পিছনের অংশ ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে বালিয়াকান্দি থানায় খবর দিলে থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভেকুর চাবি জব্দ করে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোর করে দোকান ঘর দখলের চেষ্টা চালাচ্ছে। আমরা সেনা ক্যাম্পসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি।”

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী