• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১৫ অক্টোবরের মধ্যে ইকসু গঠনতন্ত্র হবে

ইবি প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনের গঠনতন্ত্র আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রণয়নের আশাবাদ ব্যক্ত করেছেন ইকসু গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

এনিয়ে বুধবার বিকেলে ইকসু'র গঠনতন্ত্র প্রণয়নের রোডম্যাপ নির্ধারণের উদ্দেশ্যে সভা করেছেন ইকসু গঠনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত কমিটি। 
 
এর আগে দফায় দফায় মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

 ইকসু গঠনের দাবি নিয়ে গত ২৪ আগস্ট ‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্মের প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে বৈঠক করে। সেখানে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ নভেম্বরের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইকসু'র গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নের জন্য ১১ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

কমিটির কার্যক্রমে ধীরগতির কারণে গত ১৩ সেপ্টেম্বর সাত কার্যদিবসের মধ্যে ইকসুর রোডম্যাপ ঘোষণার আল্টিমেটাম দেয় 'ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন'। 

এদিকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী। 

ইকসু গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ছয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের গঠনতন্ত্র সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই চলছে। আগামী ২৪ সেপ্টেম্বর পরবর্তী সভা করবো। পূজার ছুটির আগে (৩০ সেপ্টেম্বর) খসড়া প্রণয়নের কাজ সম্পন্ন করবো। ছুটি শেষে পরবর্তীতে অক্টোবরের ১৫ তারিখের মধ্যে ইকসুর চূড়ান্ত গঠনতন্ত্র প্রণয়ন করে জমা দিব।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে এটা সম্ভব না। এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। কারণ এটি একক কোনো কাজ নয়, সবাই মিলে করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী