• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

যশোর প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোর সদরের যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকা হতে ০৫ (পাঁচ) টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে ১ যুবককে আটক করেছে  ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবা সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আবু বকর সিদ্দিক ঢাকার গেন্ডারিয়া উপজেলার শ্যামপুর থানার ডিআইটি প্লটের সাইজদ্দিন রহমানের ছেলে। তার কাছ থেকে ৬৯৭ গ্রাম ওজনের ৫টি সোনার বার, একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়।

বিজিবি জানায়, আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনা সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। জব্দ সোনা ও অন্যান্য মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন দুর্গাপূজা ঘিরে সোনা পাচারের প্রবণতা বেড়েছে। বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক সোনা পাচারকারীকে যশোর কোতয়ালি থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার