• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পি.এম.
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদেও জনআকাঙ্খা বাস্তবায়ন হয় নাই। এটির আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার করতে হবে এবং গণভোটের মাধ্যমে আইনি ও সাংবাধানিক ভিত্তি দিতে হবে। যা নির্বাচনের আগেই করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আগে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। না হলে দেশে আরেকটি ফ্যাসিবাদ ও শেখ হাসিনার জন্ম হবে। যা জনগণ মেনে নেবে না। নির্বাচনের আগেই গণহত্যাকারদের বিচার করতে হবে বলেও জানান তিনি।
 
মিয়া গোলাম পরওয়ার বলেন, তিন দিনের কর্মসূচির প্রথমদিন আজ যেখানে মানুষের ঢল নেমেছে। আজকে বিক্ষোভ মিছিল হবে। স্বচ্ছ নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্খা ছিল তা বাস্তবতায়নের চতুর্মুখী চেষ্টা করা হচ্ছে। তবে একটি দল প্রভাব খাটানোর চেষ্টা করছে, তাতে সরকার বাধাগ্রস্ত হচ্ছে। পিআর পদ্ধতিতে হতে হবে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের ভিত্তিতে। তা না হলে সেটি হবে জনআকাঙ্খার বিরোধিতা।
 
জুলাই সনদেও জনআকাঙ্খা বাস্তবায়ন হয় নাই এটির আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার করতে হবে। গণভোটের মাধ্যমে আইনি ও সাংবাধানিক ভিত্তি দিতে হবে। যা নির্বাচনের আগেই করতে হবে। না হলে দেশে আরেকটি ফ্যাসিবাদ ও হাসিনার জন্ম হবে যা জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।
 
কোন চাপের মধ্যে পড়েছে সরকার। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই আন্দোলনে নেমেছি। এটি রাজনীতির অংশ। আবারও আলোচনার টেবিলে যেতে রাজি। তবে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। জনগণ মানলে আপনাদের মানতে হবে। আপনারা ভয় পাচ্ছেন। কারণ এটি হলে ফ্যাসিবাদি হয়ে ওঠা সম্ভব হবে না বলেও জানান তিনি।
 
মূলত- জুলাই সদন ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ করছে দলটি।
 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের