• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। একই সঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা কার্যক্রমকেও বেআইনি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মোট ৬৮০টি বইকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করেছে তালেবান। এর মধ্যে প্রায় ১৪০টি নারী লেখকদের লেখা। তালিকায় রয়েছে ‘সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি’ শিরোনামের বইও। তালেবানের দাবি, এসব বই শরিয়াহ ও সরকারের নীতির পরিপন্থি।

বিশ্ববিদ্যালয়গুলোকে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, তারা ১৮টি বিষয় পড়াতে পারবে না। এর সবগুলোই নারী বিষয়ক- যেমন ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট’, ‘দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন’ এবং ‘উইমেন’স সোসিওলজি’।

তালেবান কর্মকর্তারা জানান, এসব বিষয় শরিয়াহ ও সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে তালেবান সরকার। নারীদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। গত বছর ধাত্রীবিদ্যা (মিডওয়াইফারি) কোর্সও বন্ধ হওয়ায় নারীদের পেশাগত প্রশিক্ষণের শেষ সুযোগটিও হারিয়ে যায়।

সম্প্রতি দেশটির অন্তত ১০টি প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট বন্ধ করা হয় ‘অসদাচরণ ঠেকাতে’, সর্বোচ্চ নেতার নির্দেশে।

তবে তালেবান সরকারের দাবি, তারা আফগান সংস্কৃতি ও শরিয়াহর ব্যাখ্যা অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম