• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সুপার ফোরেও হ্যান্ডশেক বিতর্কে যে ব্যবস্থা করল আইসিসি

স্পোর্টস ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক কি শেষ হচ্ছে? গ্রুপপর্বে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। এবার সুপার ফোরেও যেন নতুন করে বিতর্ক না হয়, সে জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে আইসিসি।

‘ক্রিকবাজ’-এর খবর অনুযায়ী, আইসিসির সিইও সংযোগ গুপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন। পরে অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গেও আলোচনা হয়। 

সেখানে পাকিস্তান দলকে স্পষ্ট জানানো হয়েছে-সুপার ফোরের ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে যাওয়া যাবে না। নির্দেশনা মানতে রাজি হয়েছে পাকিস্তান দল। অর্থাৎ রোববারও ভারত-পাক খেলোয়াড়দের করমর্দন দেখা যাবে না।

এর আগে জানা গিয়েছিল, ভারত-পাক ম্যাচের পরবর্তী বিতর্ক নিয়ে পাকিস্তানের কাছে নাকি ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তবে বিষয়টি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।  ‘টাইমস অফ ইন্ডিয়া’ ও ‘ক্রিকবাজ’ দাবি করছে, পাইক্রফট আসলে কোনো ক্ষমা চাননি; বরং বৈঠকে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাত্র। আইসিসির এক সূত্রও জানিয়েছে, “ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, বিশেষ করে এমন একজনের ক্ষেত্রে যার কোনো দোষই নেই।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা