• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এআই ব্যবহার করে ভুয়া ঝটিকা মিছিল প্রচার করছে : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পি.এম.
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পুরোনো ফুটেজে ব্যানার পরিবর্তন করছে এবং তা নিজেদের নামে প্রচার করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, দেশের বাইরে কিছু লোক থাকলেও সংখ্যাগরিষ্ঠ কর্মী-সমর্থক এখনো আশপাশেই আছেন। তাই নাটকীয় ঝটিকা মিছিলের আয়োজন করা হচ্ছে। তিনি দাবি করেন, এআই দিয়ে ব্যানার পাল্টে রাজনৈতিক প্রতারণা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ফার্মাসিউটিক্যালস সেক্টরে প্রায় চার লাখ মানুষ কাজ করেন। এ সেক্টরে বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি অতিরিক্ত মুনাফা না করার আহ্বান জানান।

নির্বাচন প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, নেপাল দ্রুত নির্বাচন ঘোষণা করলেও বাংলাদেশে ৫৪ বছরে এমন নির্বাচন হয়নি, যেখানে মানুষ নেতাকে না দেখেই ভোট দিতে বাধ্য হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের