• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় একাধিক গ্রেপ্তার: প্রেস মিনিস্টার

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পি.এম.
গ্রেপ্তার প্রতীকী ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কনস্যুলেট অফিসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, পুরো ঘটনাটি তদন্তাধীন। নিউইয়র্ক কনস্যুলেট হামলার বিষয়ে ভিডিও ফুটেজ ও সন্ত্রাসীদের নামসহ অভিযোগ ইতোমধ্যে নিউইয়র্ক পুলিশ, সিক্রেট সার্ভিস এবং ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কনস্যুলেটকে জানানো হয়েছে, এখন পর্যন্ত একাধিক গ্রেপ্তার হয়েছে, তবে তদন্ত শেষ না হওয়ায় বিস্তারিত প্রকাশ করা হয়নি।

তিনি আরও জানান, ২৪ আগস্টের এ ঘটনার তদন্ত সময়সাপেক্ষ হলেও সেটি যুক্তরাষ্ট্রের স্বাভাবিক আইনি প্রক্রিয়া। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, অভিযোগ পর্যায়ে আছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় মামলা দায়ের করা হবে।

গোলাম মোর্তজা পরিষ্কারভাবে বলেন, “মানবতাবিরোধী অপরাধী ও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোস হয়নি এবং এর কোনো সুযোগও নেই।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেলাঙ্গরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯
সেলাঙ্গরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯
জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে: যুক্তরাষ্ট্রে তিতুমীর
জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে: যুক্তরাষ্ট্রে তিতুমীর
তিন বাংলাদেশি যুবককে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠালো রাশিয়া
তিন বাংলাদেশি যুবককে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠালো রাশিয়া