• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কুড়িগ্রামে আইনজীবী সমিতি নির্বাচনে  সভাপতি-ফখরুল, সম্পাদক-তাজুল

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পি.এম.
সভাপতি পদে অ্যাড. ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাড. তাজুল ইসলাম- ছবি ভিওডি বাংলা

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাড. ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাড. তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

উক্ত নির্বাচনে সভাপতি পদসহ ১৯ পদের ১৮ টিতে নিরঙ্কুশভাবে জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত এই নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সোলায়মান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৭টি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেন। এতে মোট ১৭জন প্রার্থী জয়লাভ করেন। ফলে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮ পদই বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ী।

ভোট শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাড. ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাড. সরদার মো. তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ২৪৯জন। এরমধ্যে ২৪১টি ভোট কাস্ট হয়েছে। বাতিল হয়েছে ৬টি ভোট। এবং দুটি ব্যালটে সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করা হয়নি।

ভিওডি বাংলা-আনোয়ার হোসেন /জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী