• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সনি হত্যা মামলার আসামি টগর অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন। সংগৃহীত ছবি

২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি মো. মুশফিক উদ্দীন টগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আজিমপুর থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় টগরের কাছ থেকে ৩২ মিলিমিটারের একটি রিভলবার, একটি ম্যাগাজিন, কাঠের পিস্তলের গ্রিপ, ১৫৫ রাউন্ড গুলি, একটি মিসফায়ার গুলি, শটগানের খালি কার্তুজ, দুটি মুখোশ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২০ সালের ২০ আগস্ট বিশেষ বিবেচনায় টগর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর থেকেই তিনি অস্ত্র কারবারে জড়িয়ে পড়েন এবং সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র এনে ঢাকায় সরবরাহ করতেন।

তিনি আরও জানান, মূলত অস্ত্র উদ্ধার অভিযানের সময় তার পরিচয় শনাক্ত করা হয়। পরে জানা যায়, তিনি সনি হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। উদ্ধার হওয়া মুখোশ ব্যবহার করে তিনি নিজের পরিচয় গোপন রাখতেন। এ বিষয়ে তদন্ত চলছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী