• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বড় অর্জন : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পি.এম.
জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে একটি বড় অর্জন হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, শিগগিরই আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে। গণঅভ্যুত্থানের পর তাদের দলই প্রথম এ দাবি তুলেছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “ছাত্রদের ভূমিকার স্বীকৃতি হিসেবে নেতৃত্ব ছাত্রদের মধ্য থেকেই উঠে আসা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া আমাদের জন্য বড় একটি অর্জন।”

তবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফলে এনসিপি সমর্থিত প্যানেলের ব্যর্থতাকে দুঃখজনক উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নিজেদের ব্যর্থতার কারণ খুঁজে দেখতে আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনা চলছে। সাংগঠনিক শক্তি অর্জনে আরও কাজ করতে হবে।

সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতা এবং জেলা-মহানগর পর্যায়ের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের