• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জুলাই সনদের আইনি ভিত্তি

দলগুলোর সমঝোতা জরুরি : জেএসডি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে পরবর্তী পদক্ষেপ হবে এ জাতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। ফলে এর আইনি ভিত্তি নিশ্চিতে সব রাজনৈতিক দলের সমঝোতায় আসার বিকল্প নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীমের স্মরণে শোক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এক সময় আমরা ৩ জোটের রূপ রেখা দেখেছি। ফলে এর আইনি ভিত্তি না থাকায় পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে কেউই সেটি বাস্তবায়ন করতে পারেনি। জুলাই অভুত্থানের আকাঙ্খা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির জন্য অভ্যুত্থানের অংশীজনদের ঐক্যবদ্ধ থাকার জরুরি। 

সভাপতির বক্তব্যে দলের দলের সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব বলেন, প্রয়াত নেতৃবৃন্দ জনগণের অধিকার ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে অন্যান্য অবদান রেখেছেন। তাদের সংগ্রামের পথকে এগিয়ে নিতে আমরা অঙ্গীকার করছি এবং তা করতে পারলেই তাদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে।

কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন বিপ্লবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, শ্রমিক জোট সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের