• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

৫ দফা দাবি মানলেই আন্দোলন থেকে সরে আসবো : গোলাম পরওয়ার

রংপুর প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পি.এম.
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনমতের তোয়াক্কা না করে বিশেষ রাজনৈতিক শক্তির চাপে মাথা নত করছে। এ কারণেই জামায়াতসহ সমমনা দলগুলো আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির প্রবর্তনসহ ৫ দফা দাবিতে আয়োজিত হয়।

গোলাম পরওয়ার বলেন, “একদিকে জুলাই সনদ করবেন, অন্যদিকে গোপনে বিএনপির সঙ্গে আলোচনা করবেন—এটা হতে দেওয়া যাবে না। আমাদের ৫ দফা দাবি মেনে নিলে আন্দোলন থেকে সরে আসবো।”

তিনি জানান, সংস্কার কমিশনে সবার মতামত থাকলেও তা জুলাই সনদে প্রতিফলিত হয়নি। এজন্য সরকারকে গণভোট আয়োজন করতে হবে। রাজনৈতিক সংস্কারের বিষয় আদালতে নিলে শুধু জটিলতা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, “আমরা সময়মতো নির্বাচন চাই। তবে তা হতে হবে সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং ফ্যাসিবাদী রাজনীতির অবসানের মাধ্যমে।”

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, দেশের ৩১টি নিবন্ধিত দলের মধ্যে ২৫টি একমত হলেও বিএনপি আপত্তি করছে। কারণ এই পদ্ধতিতে কালো টাকা, পেশিশক্তি ও কারচুপি চলে না। তাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।

তিনি আরও বলেন, “জনগণ সরকারের গুম, খুন, দুর্নীতি, গণহত্যার বিচার দেখতে চায়। জাতীয় পার্টিসহ ১৪ দলের সব কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। এতে কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। শেষে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের