• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের পরামর্শ এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পি.এম.
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সংগৃহীত ছবি

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতকে জোট করার পরামর্শ দিয়েছেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

মজিবুর রহমান বলেন, “মাতৃকভাবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে উভয়ে একজোট ও এক প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায়। এতে নির্বাচন নিয়ে আর কোনও অনিশ্চয়তা থাকবে না।”

মঞ্জু বলেন, “সবার মনে শঙ্কা রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে সংশয় দেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে ব্যস্ত হয়ে দেশের কাজ আটকে দিয়েছে। দ্রুত নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার জন্য হঠাৎ সিদ্ধান্তে চলে যাওয়া হচ্ছে।”

প্রতিনিধি সম্মেলন সঞ্চালনা করেন শ্রমিক বিষয়ক সহ-সম্পাদক আজিজা সুলতানা। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন। মজিবুর রহমান শ্রমিকদের খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বও তুলে ধরেন এবং বলেন, “শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে; তাই দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের