• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী

জীবনযাত্রার ব্যয় নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন জার্মানরা

আন্তর্জাতিক ডেস্ক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে করা সমীক্ষা থেকে জানা গেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিই বর্তমানে জার্মানদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ।

ইউক্রেন যুদ্ধ, মুদ্রাস্ফীতি এবং ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তের মতো বৈশ্বিক সংকট এখন আর জার্মানদের আগের মতো আতঙ্কিত করছে না। বরং মানুষ বর্তমান আর্থিক চাপ ও দৈনন্দিন জীবনের ব্যয় নিয়ে চিন্তিত।

১৯৯২ সাল থেকে বিমা প্রতিষ্ঠান আর প্লাস ভি ফ্যাজিসাহোঙ্গ জার্মানদের উদ্বেগের ওপর সমীক্ষা চালাচ্ছে। ২০২৫ সালের ফলাফল অনুযায়ী, জার্মানরা ভবিষ্যত নিয়ে আগের মতো আতঙ্কিত নন। বরং তারা বর্তমান আর্থিক পরিস্থিতি, বাড়তি জীবনযাত্রার খরচ এবং মুদ্রাস্ফীতির কারণে উদ্বিগ্ন।

বিশেষত তেল, মশলা, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে মাস শেষে সংসার চালানো কঠিন হয়ে উঠছে। মানুষ চিন্তা করছেন কর বৃদ্ধি, কল্যাণমূলক খাতের কাটছাঁট এবং আবাসনের খরচ জোগানোর সমস্যা নিয়ে।

চিন্তার তালিকার দ্বিতীয় স্থানে আছে অভিবাসন। পূর্ব জার্মানির বাসিন্দারা বিশেষভাবে উদ্বিগ্ন। তবে ২০২৫ সালের প্রথমার্ধে জার্মানিতে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল ৭৩ হাজার, যা আগের বছরের তুলনায় ৫০% কম। এর পেছনে মূল কারণ পূর্ববর্তী সরকারের কড়াকড়ি অভিবাসন নীতি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতারণার শিকার ট্রাম্পের জামাতা
প্রতারণার শিকার ট্রাম্পের জামাতা
ছবি: সংগৃহীত
জার্মানিতে ভিসা ছাড়াই ৯০ দিন থাকার সুযোগ
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয়