• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সার সংকটে কুড়িগ্রামের কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আমন মৌসুমের চূড়ান্ত সময়ে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র রাসায়নিক সারের সংকট। এতে চাষিদের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অভিযোগ ভুক্তভুকি কৃষক শ্রেণীর ,সংকট দেখিয়ে ডিলাররা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন।

জেলা কৃষি অফিস জানায়, এ মৌসুমে জেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৫৯ হাজার ৬০৮ একর জমিতে।

বাস্তবে আবাদ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬০০ একর জমিতে। অতিবৃষ্টি ও নিচু জায়গার কারণে  প্রায় ৫২৪ একর জমি পানিতে নিমজ্জিত হয়েছে । এই আমন মাসে সারের চাহিদা রয়েছে ইউরিয়া ৮ হাজার ২২৬ মেট্রিক টন, টিএসপি ৯৮২ মেট্রিক টন, ডিওপি ২ হাজার ৬৪৮ মেট্রিক টন ও এমওপি ১ হাজার ৮১৮ মেট্রিক টন।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছী,ঘোগাদহ,ভোগডাঙ্গা,বেলগাছা,যাত্রাপুর,হোলোখানা-সহ বিভিন্ন গ্রামের কৃষকরা চারা রোপণ ও জমিতে সার প্রয়োগে ব্যস্ত।

তবে সংকটের কারণ দেখিয়ে ঠিকমতো সার দিচ্ছে না ডিলাররা । পাঁছগাছী গ্রামের এনামুল হক বলেন, “যেখানে এক বস্তা সারের দরকার,সেখানে সার দিচ্ছে মাত্র ১০ কেজি। ”পাইকার ভিটা গ্রামের কৃষক কবির হোসেন জানান, সার না পাওয়ায় জমিতে ঠিকমতো ধান লাগাতে পারিনি।

কৃষকরা অভিযোগ করেছেন, সিন্ডিকেট গড়ে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন।

তবে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মেসার্স শহিদুল  ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম বলেন, “সারের কোনো সংকট নেই, কৃষকেরা বাড়িয়ে বলছেন। জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজ মিয়া জানান, চাহিদার তুলনায় সার কম আসছে। আমাদের কে উপর থেকে বলা হচ্ছে কৃষকদের বুঝিয়ে দিতে। 

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজের সঙ্গে যোগযোগ করা হলে তিনি কৃষি কর্মকর্তার সঙ্গে যোগযোগ করার পরামর্শ দেন।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন,বলেন আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। একটি সিন্ডিকেট চক্র বেশি লাভের আশায় কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। কিন্তু আমাদের তদারকি বা মনিটরিং অব্যাহত রয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর বেশি সার মজুদ রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী